মাদারবোর্ডের বায়োস (Bios) কী?
BIOS এর পুরো নাম হল Basic Input-output System। BIOS সর্বপ্রথম ডেভেলপ করেন Gary Kildall (1974)। Gary Kildall CP/M অপারেটিং সিস্টেমের সহিত প্রথম BIOS ডেভেলপ করেন।
BIOS আসলে কী?
BIOS অর্থাৎ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম হল মাদারবোর্ড এর উপর সংযুক্ত একটি ROM chip, BIOS আপনার কম্পিউটারের কিছু বেশ সাধারণ এবং গুরুত্বপূর্ণ কাজ করে।
BIOS এর মধ্যে যেগুলি থাকে:
BIOS এর মধ্যে বেশ কিছু ইনস্ট্রাকশন Pre-load করা থাকে। যেই ইনস্ট্রাকশন গুলির সাহায্যে BIOS বুঝতে পারে কিভাবে সে কম্পিউটার স্টার্ট এর সময় Basic হার্ডওয়ার গুলিকে নিয়ন্ত্রণ করবে। এছাড়াও BIOS তার মধ্যে স্টোর থাকা ইনস্ট্রাকশন এর মাধ্যমে প্রতিবার যখন কম্পিউটার স্টার্ট হয় তখন সব হার্ডওয়ার গুলি স্বাভাবিক ভাবে কাজ করছে নাকি চেক করে।
BIOS এর কাজ:
BIOS এর প্রধানত চারটি কাজ থাকে যেগুলি হল:
Boot-strap Loader:
যখন কম্পিউটার স্টার্ট হয় তখন BIOS অপারেটিং সিস্টেমের ফাইল লোকেশন Fetch করে এবং অপারেটিং সিস্টেমকে RAM এর মধ্যে লোড করে এবং কন্ট্রোল করে।
Post Checking:
কম্পিউটার Reboot হওয়ার পর BIOS সমস্ত হার্ডওয়ার কে চেক করে এবং দেখে সেইগুলি নির্দিষ্ট নিয়মে স্বাভাবিক ভাবে কাজ করছে কিনা। যদি কোনো হার্ডওয়ার সঠিক ভাবে কাজ না করে তাহলে BIOS ওই তথ্য User কে প্রদান করে ডিসপ্লে বা বিপ সাউন্ড এর মাধ্যমে।
BIOS Drivers Control:
বেশ কিছু Low-level drivers যেইগুলো আপনার সিস্টেমের সাধারণ কাজকর্ম নিয়ন্ত্রণ করে, সেইগুলি BIOS নিয়ন্ত্রণ করে।
System Setup:
BIOS এর মাধ্যমে আপনি কোনো অ্যাপ্লিকেশন Configure করতে পারেন। এছাড়াও কোন অপারেটিং সিস্টেম আপনি ব্যাবহার করবেন সেটিও নির্দিষ্ট করতে পারেন। এছাড়া এডমিন পাসওয়ার্ড, এডমিন আইডি ইত্যাদি Configure করতে পারেন।#T_A_M_TECH #tam_tech


1 মন্তব্যসমূহ
Nice
উত্তরমুছুন